ইরানের অস্থায়ী লিডারশিপ কাউন্সিল বা নেতৃত্ব পরিষদের সদস্য আয়াতুল্লাহ আলিরেজা আরাফি বলেছেন, ইরানের সর্বস্তরের নারী-পুরুষ এবং সাহসী ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনী অত্যন্ত কঠিন পরিস্থিতিতে এক কঠিন লড়াই পরিচালনা করছে।
তিনি বলেন, এবারও ইরানের জাতি এসব কষ্ট ও সমস্যা অতিক্রম করবে এবং বিজয়ের সুমধুর স্বাদ আস্বাদন করবে।
আয়াতুল্লাহ আরাফি হচ্ছেন অস্থায়ী নেতৃত্ব পরিষদের তিন সদস্যের একজন। তিনি ইরানের গার্ডিয়ান কাউন্সিলেরও একজন সদস্য।
ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আয়াতুল্লাহ আলিরেজা আরাফি আজ সোমবার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী একটি অত্যন্ত অন্যায় যুদ্ধে সর্বোচ্চ গৌরব ও মহিমার সঙ্গে উপস্থিত রয়েছে এবং তাদের সামরিক পরিকল্পনা সাম্প্রতিক বিজয়সমূহের ধারাবাহিকতা নিশ্চিত করেছে।
আয়াতুল্লাহ আরাফি জোর দিয়ে বলেন, ইরানের জাতি এক ভাগ্যনির্ধারণী পরিস্থিতির মধ্যে রয়েছে, যা আল্লাহর অনুগ্রহ, মেধাবীদের প্রচেষ্টা এবং সকল শ্রেণি ও গোষ্ঠীর ঐকান্তিক সহযোগিতায় তারা অতিক্রম করতে সক্ষম হবে।#
পার্সটুডে/



























