বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার কূটনৈতিক মিশন এবং ও সহকারী মিশনগুলোতে কর্মরত-কর্মকর্তাদের ওপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় কূটনীতিকদের বরাত দিয়ে সে দেশের সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো ‘পূর্ণ সক্ষমতার’ সঙ্গে কাজ চালিয়ে যাবে।



























