ইরাকের নাজাফে অবস্থিত হযরত ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আজ রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) একটি বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইমাম আলী (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র মাজারের তত্ত্বাবধায়ক আস্তান এক বিবৃতিতে জানায়, আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালিব (আ.)-এর জন্মোৎসবের আনন্দে “কাবায় জন্ম ” শীর্ষক পতাকা উত্তোলন করা হবে। এ উপলক্ষে সর্বসাধারণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ১৩ই রজব (৩ জানুয়ারি ২০২৬) ইমাম আলী (আ.)-এর জন্মবার্ষিকীর স্মরণে এক সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে মাজারের সব বিভাগ ও শাখা অংশগ্রহণ করবে। এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নাজাফে আগত জিয়ারতকারীদের সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জন্মোৎসবকে কেন্দ্র করে পবিত্র মাজার হাজারো সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে। ইকনা



























