ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিইর আস-সাবা (অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের একটি প্রাদেশিক কেন্দ্র) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ড্রোন প্রেরণের মাধ্যমে ১১তম অভিযান পরিচালিত হয়েছে।
এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, দশম দফায় দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানস্থলকে নিশানা করা হয়েছে। সেখানে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে।
ইরানের আরেক সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি আজ আইআরজিসি’র বিবৃতির বরাত দিয়ে বলেছে, জায়নবাদী ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহত হয়ে থাকতে পারে। পার্সটুডে/



























