বাহরাইনে মার্কিন প্রধান কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটির প্রধান ভবন ধ্বংস হয়ে গেছে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই তথ্য-বিবরণীতে জানিয়েছে, আজ ভোর রাতের দিকে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’-এর আওতায় ১৪ তম অভিযানে হামলাগুলোর সিরিজ বা জোয়ার শুরু হয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপক-বিস্তৃত হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে মার্কিন প্রধান কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটির প্রধান ভবন ধ্বংস হয়ে গেছে।
আইআরজিসি বলেছে, তাদের বাহিনীর নৌ-বিভাগ এইসব হামলা চালিয়েছে। এইসব হামলায় ৩টি ক্ষেপণাস্ত্র ও ২০টি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানলে শেখ ঈসা অঞ্চলে মার্কিন প্রধান কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটির প্রধান ভবন ধ্বংস হয়ে যায় এবং এর জ্বালানী ডিপোতে আগুন ধরে গেলে আগুনের বিশাল কুণ্ডলী ও শিখাগুলো সবাই দেখতে পান।
পার্সটুডে


























