অপারেশন ট্রু প্রমিজ ৪-এর ষষ্ঠ তরঙ্গ এই অঞ্চলের ইসরাইলি ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপ্লবী গার্ড বাহিনীর ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পরিচালিত হয়েছে। এই অঞ্চলের অন্তত ২৭টি মার্কিন ঘাঁটিসহ তেল নওফ ঘাঁটি, হাকারিয়ার ইহুদিবাদী সেনাবাহিনীর জেনারেল স্টাফ এবং তেল আবিবের বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স ওই হামলার লক্ষ্যবস্তু ছিল। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলসহ (ইসরাইল) আমেরিকার ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ বন্ধ করতে দেবে না বলে অঙ্গিকার ব্যক্ত করেছে।সেইসাথে বারবার চপেটাঘাত এবং অনুশোচনাপূর্ণ প্রতিশোধের একটি ভিন্ন রকমের কঠিন পদক্ষেপ নেবে বলে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। পার্সটুডে/


























