আমিরুল মুমেনিন হযরত আলী (আ.)-এর জন্মবার্ষিকীকে সামনে রেখে ইরাকের নাজাফে অবস্থিত তাঁর পবিত্র মাজারকে বিপুল পরিমাণ ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। ভালবাসা ও ভক্তির নিদর্শন হিসেবে আলাভি মাজারের খাদেমরা আলোকিত মাজারটি নানান রঙের ফুলে সাজিয়েছেন।
মাজারের তত্ত্বাবধায়ক সংস্থা (আস্তান) জানিয়েছে, ইমামআলীর (আ.) এর পবিত্রজন্মবার্ষিকীউপলক্ষে ইমামের পবিত্র সমাধি ও এর প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয় এবং পরে গোলাপসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়।
আহলে বাইত (আ.)–এর অনুসারীসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি বছর চান্দ্র মাস রজবের ১৩ তারিখে ইমাম আলী (আ.)–এর জন্মবার্ষিকী পালন করে থাকেন। ২০২৬ সালে এই দিনটি পড়বে শনিবার, ৩ জানুয়ারি।
প্রতি বছর রজব মাসের ১৩ তারিখে ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক জিয়ারতকারী নাজাফে ইমাম আলী (আ.)–এর পবিত্র মাজারে সমবেত হন।
ইমাম আলী (আ.) ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর অত্যন্ত সম্মানিত জামাতা, চাচাতো চাচাতো ভাই ও ইসলামের প্রথম ইমাম। তিনি তাঁর সাহসিকতা, জ্ঞান, দৃঢ় ঈমান, সততা, ইসলামের প্রতি অবিচল নিষ্ঠা, মহানবীর (সা.) প্রতি গভীর আনুগত্য, সকল মুসলমানের প্রতি সমান আচরণ এবং পরাজিত শত্রুদের ক্ষমা করার উদারতার জন্য সর্বজন শ্রদ্ধেয়। ইকনা



























