• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 28, 2026
  • Login
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
    লিবিয়ায় ১৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

    গাজায় তিন শতাধিক কুরআনের হাফেজকে সম্মাননা

    রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু

    রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু

    আমরা শত্রুুদের হাত কেটে ফেলব : ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • বিশেষ সংবাদ
  • ইসলামী বিশ্ব
    ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি

    আজারবাইজানে হিজাব পরিধানকারী নারীদের সমর্থনে কোমে সমাবেশ

    সৌদিতে এ বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছে বাংলাদেশিও

    মিশরের কিংবদন্তি কারি ও ঐতিহ্য যা আর কখনো ফিরে আসেনি

    স্কুলে হিজাব পরায় বাধা, বিক্ষোভে উত্তাল আজারবাইজান

    মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হিরা প্রথম

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
    কারবালার মসজিদগুলোতে কোরআন তিলাওয়াত ও তাজবিদ প্রশিক্ষণ কোর্স চালু

    ইরানে চিকিৎসা ও প্রকৌশল বিদ্যা সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

    ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

    ড. সৈয়দ এমদাদ উদ্দিন : জ্ঞান, আধ্যাত্মিকতা ও সমাজসংস্কারে এক অনন্য ব্যক্তিত্ব

    আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২৫ জুলাই

    হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি

  • খবর
  • শিল্প ও সাহিত্য

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
  • বইপত্র
  • ইতিহাস- ঐতিহ্য
  • কুরআন
    কসোভোতে কোরআন শিক্ষার্থীদের সংবর্ধনা

    শারজাহতে মসজিদ ও পবিত্র কুরআন স্মৃতিস্তম্ভকে যুক্ত করবে নতুন সুড়ঙ্গ

    মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফল ঘোষণা

  • ধর্ম
  • শিশু
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • ব্যক্তিত্ব
  • প্রবন্ধ
  • পর্যটন
No Result
View All Result
THe Muslim World

Home আন্তর্জাতিক

সৌদিতে এ বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছে বাংলাদেশিও

October 22, 2026
in আন্তর্জাতিক, ইসলামী বিশ্ব, খবর
Reading Time: 1 min read
0
সৌদিতে এ বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছে বাংলাদেশিও

সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশিসহ ১৭টি দেশের নাগরিক রয়েছেন। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের প্রায় দুই-তৃতীয়াংশই মাদক-সংশ্লিষ্ট অপরাধে। এ ছাড়া বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, আইনি সহায়তার অভাব এবং অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত কথিত অপরাধে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি।

ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস মূলত জার্মানির বার্লিনভিত্তিক একটি স্বাধীন, অলাভজনক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটির মূল প্রশাসনিক সদর দপ্তর বার্লিনে অবস্থিত। তবে যুক্তরাজ্য (লন্ডন) ও লেবাননেও (বৈরুত) এর প্রতিনিধি ও সহযোগী শাখা রয়েছে।

আরও খবর

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা

তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় কোরআন আওয়ার: সব বয়সী মুসলিমকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ

মানবাধিকার সংস্থাটির এ পরিসংখ্যান নিশ্চিত করেছে, সাম্প্রতিক বছরগুলোর মতো এ বছরও সৌদি আরব বৈশ্বিক মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় শীর্ষস্থানেই রয়েছে এবং বিশ্বজুড়ে এই শাস্তি বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে। পূর্ববর্তী যেকোনো শাসনামলের তুলনায় এটি একটি রেকর্ড।

পরিসংখ্যানে মৃত্যুদণ্ড ও নাগরিকদের জাতীয়তা
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭টি দেশের নাগরিক রয়েছেন। এটি ভিনদেশি নাগরিকদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষের এই সর্বোচ্চ সাজার ব্যাপক ও ধারাবাহিক প্রয়োগের চিত্রই ফুটিয়ে তুলেছে।

প্রতিবেদন অনুযায়ী, উল্লিখিত সময়ে মোট ৫৯ বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা মোট সাজার প্রায় ৫৪ শতাংশ। এর বিপরীতে সৌদি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ছিল ৪৯, যা মোট সংখ্যার ৪৬ শতাংশ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায় সৌদি আরব ছাড়াও বাংলাদেশ, ইথিওপিয়া, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সোমালিয়া, মিসর, নাইজেরিয়া, বেনিন, ইরাক, কুয়েত, কেনিয়া, উগান্ডা ও আফগানিস্তানের নাগরিকেরা রয়েছেন।

অপরাধের ধরন
কার্যকর হওয়া মৃত্যুদণ্ডগুলোর পেছনে থাকা অপরাধের বিবরণ নিচে দেওয়া হলো:

মাদক-সংশ্লিষ্ট অপরাধে ৭১টি মৃত্যুদণ্ড, যা মোট সাজার ৬৬ শতাংশ;

হত্যাকাণ্ডের মামলায় ২৫টি মৃত্যুদণ্ড, যা মোট সাজার ২৩ শতাংশ;

রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় ৯টি মৃত্যুদণ্ড, যা মোট সাজার ৮ শতাংশ; এবং

অন্যান্য মামলায় ৩টি মৃত্যুদণ্ড, যা মোট সাজার ৩ শতাংশ।

এ হিসাব থেকে বোঝাই যায়, চলতি বছরের প্রথমার্ধে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডগুলোর মধ্যে মাদক-সংক্রান্ত অপরাধের হারই ছিল সবচেয়ে বেশি।

এ ছাড়া ১০৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ৮৩টি (৭৬ দশমিক ৮ শতাংশ) এমন অপরাধের জন্য দেওয়া হয়েছে, যার সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্ক ছিল না।

সাজার প্রকৃতির দিক থেকে ৮৪টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিচারকদের একক বিবেচনামূলক ক্ষমতা বা ‘তাজির’ শাস্তির ভিত্তিতে, যা মোট সাজার ৭৭ দশমিক ৭ শতাংশ।

পাশাপাশি ১০৮টি মামলার মধ্যে ৯১টি ক্ষেত্র সম্পর্কে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস বা অন্য সংশ্লিষ্ট সংস্থা আগে থেকে কোনো তথ্য জানতে বা নথিবদ্ধ করতে পারেনি। মামলাগুলো মোট সংখ্যার ৮৪ দশমিক ২ শতাংশ। এর ফলে এটি স্পষ্ট, সৌদি আরবে স্বচ্ছতার অভাব অব্যাহত রয়েছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়ে গেছে।

এ বছরের প্রথমার্ধে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডগুলোর মধ্যে মাদক-সংক্রান্ত অপরাধের হারই ছিল সবচেয়ে বেশি। এরপর হত্যাকাণ্ডের মামলায়।
প্রধান প্রবণতা: মাদক-সংক্রান্ত মৃত্যুদণ্ড
২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে মৃত্যুদণ্ডের সবচেয়ে বড় কারণ হিসেবে মাদক অপরাধের আধিপত্য বজায় ছিল। নথিবদ্ধ ১০৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ৭১টিই মাদক অপরাধে কার্যকর করা হয়েছে, যা সামগ্রিক সাজার ৬৫ দশমিক ৭ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, মাদকসংশ্লিষ্ট অপরাধে ৪৯টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদেশি নাগরিকের বিরুদ্ধে, যা মোট সাজার ৪৫ দশমিক ৩ শতাংশ।

এ অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক হলেও সবচেয়ে বেশি ছিলেন ইথিওপিয়া, পাকিস্তান, সুদান ও ইয়েমেনের।

রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মৃত্যুদণ্ড
বছরের প্রথম ছয় মাসে বিশেষায়িত ফৌজদারি আদালত থেকে রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় দণ্ডিত হওয়া ব্যক্তিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এটি মোট সাজার প্রায় ৮ দশমিক ৩ শতাংশ।

এসবের মধ্যে অন্যতম আলোচিত ঘটনা ছিল গত জুনে সৌদ আল-ফারাজের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। আইনবহির্ভূত আটকাদেশ–সংক্রান্ত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ এর আগে তাঁর এ আটকাদেশকে বেআইনি ও অযৌক্তিক বলে গণ্য করেছিল।

আবার ৯ এপ্রিল সৌদি কর্তৃপক্ষ আলী আল-সুবাইতি নামের এক অপ্রাপ্তবয়স্ক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল মাত্র ১২ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়া।

বর্তমান পরিস্থিতি
ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস বলেছে, শৈশবে করা কথিত অপরাধের জন্য এখনো অন্তত পাঁচজন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘের ওই ওয়ার্কিং গ্রুপ তাঁদের কয়েকজনের আটকাদেশকে বেআইনি ঘোষণা করে মুক্তির আহ্বান জানিয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ তাঁদের জীবন রক্ষায় বা জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি।

এ ছাড়া স্রেফ শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের অভিযোগে দণ্ডিত আরও ৪৯ জন বর্তমানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন শেখ সালমান আল-আওদা ও শেখ হাসান আল-মালিকি নামের দুজনও। ২০১৮ সাল থেকে সরকারি কৌঁসুলিরা তাঁদের মৃত্যুদণ্ড দাবি করে এলেও আজ পর্যন্ত তাঁদের বিচারপ্রক্রিয়া অমীমাংসিত রয়ে গেছে।

ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস আরও নথিবদ্ধ করেছে, সৌদি আরবের কারাগারগুলোয় এখনো বিপুলসংখ্যক মানুষ মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বন্দী আছেন। তাঁদের মধ্যে খামিস মুশাইত কারাগারে ৫৮ জন ইথিওপীয়, নাজরান কারাগারে আরও পাঁচ ইথিওপীয় ও পাঁচ সোমালীয় এবং তাবুক কারাগারে আটজন মিসরীয় রয়েছেন।

সংস্থাটি এসব বন্দীর মামলার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের একটি ব্যাপক চিত্র নথিবদ্ধ করেছে, যার মধ্যে রয়েছে—পেশাদার দোভাষীর অনুপস্থিতি, আইনি সহায়তা না পাওয়া, বিচারিক প্রক্রিয়া বুঝতে না–পারা ও আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যকর সুযোগ না দেওয়া।

সংস্থার সঙ্গে সাক্ষাৎ করা বন্দীরা জানিয়েছেন, তাঁরা প্রতিনিয়ত মৃত্যুদণ্ডের আতঙ্কের মধ্যে বাস করছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে তাঁরা দেখেছেন, ‘ডেথ রো’-এর বন্দীদের সামান্য কিছুদিনের জন্য সম্পূর্ণ আলাদা রেখে এবং বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে হঠাৎ মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের এই পরিসংখ্যান দেশটির বিচারব্যবস্থার স্বচ্ছতা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে মাদক-সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ডের ব্যাপক প্রয়োগ, বিদেশি নাগরিকদের উচ্চ হার এবং অভিযুক্তদের পর্যাপ্ত আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ উদ্বেগজনক। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ, ন্যায়সংগত বিচার নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Previous Post

শারজাহতে মসজিদ ও পবিত্র কুরআন স্মৃতিস্তম্ভকে যুক্ত করবে নতুন সুড়ঙ্গ

Next Post

মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে

এ জাতীয়আরও খবর

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা
আন্তর্জাতিক

October 27, 2026
তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ
আন্তর্জাতিক

তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

October 27, 2026
মালয়েশিয়ায় কোরআন আওয়ার: সব বয়সী মুসলিমকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কোরআন আওয়ার: সব বয়সী মুসলিমকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ

October 26, 2026
বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে কেন ফুঁসে উঠেছে তরুণেরা
আন্তর্জাতিক

বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে কেন ফুঁসে উঠেছে তরুণেরা

October 26, 2026
ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি
আন্তর্জাতিক

ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি

October 26, 2026
কসোভোতে কোরআন শিক্ষার্থীদের সংবর্ধনা
আন্তর্জাতিক

কসোভোতে কোরআন শিক্ষার্থীদের সংবর্ধনা

October 25, 2026
Next Post
মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে

মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • July 2025
  • February 2025

Recent News

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা

October 27, 2026
তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

October 27, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 Muslimbd - Muslim News Theme by MuslimBD.

No Result
View All Result

© 2025 Muslimbd - Muslim News Theme by MuslimBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In