• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 28, 2026
  • Login
  • প্রচ্ছদ
  • সর্বশেষ সংবাদ
    লিবিয়ায় ১৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

    গাজায় তিন শতাধিক কুরআনের হাফেজকে সম্মাননা

    রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু

    রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু

    আমরা শত্রুুদের হাত কেটে ফেলব : ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • বিশেষ সংবাদ
  • ইসলামী বিশ্ব
    ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি

    আজারবাইজানে হিজাব পরিধানকারী নারীদের সমর্থনে কোমে সমাবেশ

    সৌদিতে এ বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছে বাংলাদেশিও

    মিশরের কিংবদন্তি কারি ও ঐতিহ্য যা আর কখনো ফিরে আসেনি

    স্কুলে হিজাব পরায় বাধা, বিক্ষোভে উত্তাল আজারবাইজান

    মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হিরা প্রথম

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
    কারবালার মসজিদগুলোতে কোরআন তিলাওয়াত ও তাজবিদ প্রশিক্ষণ কোর্স চালু

    ইরানে চিকিৎসা ও প্রকৌশল বিদ্যা সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

    ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

    ড. সৈয়দ এমদাদ উদ্দিন : জ্ঞান, আধ্যাত্মিকতা ও সমাজসংস্কারে এক অনন্য ব্যক্তিত্ব

    আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২৫ জুলাই

    হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি

  • খবর
  • শিল্প ও সাহিত্য

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
  • বইপত্র
  • ইতিহাস- ঐতিহ্য
  • কুরআন
    কসোভোতে কোরআন শিক্ষার্থীদের সংবর্ধনা

    শারজাহতে মসজিদ ও পবিত্র কুরআন স্মৃতিস্তম্ভকে যুক্ত করবে নতুন সুড়ঙ্গ

    মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফল ঘোষণা

  • ধর্ম
  • শিশু
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • ব্যক্তিত্ব
  • প্রবন্ধ
  • পর্যটন
No Result
View All Result
THe Muslim World

Home ইসলামী বিশ্ব

ইসলামের দৃষ্টিতে হাস্য-রসিকতার সীমারেখা

January 1, 2026
in ইসলামী বিশ্ব, খবর, প্রবন্ধ
Reading Time: 1 min read
0
ইসলামের দৃষ্টিতে হাস্য-রসিকতার সীমারেখা

টেনশন, হতাশা, বিষাদগ্রস্ততা দূর করার জন্যে হাসি-রসিকতা একটি ভালো উপাদান। মানসিক প্রফুল্লতার জন্যেও হাস্যরসের যথেষ্ট উপযোগিতা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রসিকতার সীমা মেনে চলা। সীমা লঙ্ঘন হয়ে গেলে অনেকের মনেই আঘাত লাগতে পারে। তাই সীমারেখাটি আগে জানতে হবে এবং পরে তা মানতে হবে।

মানসিক স্বস্তি ও সতেজতা আল্লাহর একটি অনুগ্রহ। যার ভেতরে এই সতেজতা বিদ্যমান সে নিঃসন্দেহে ভাগ্যবান। সতেজ মানুষেরা আনন্দ ও প্রশান্তিময়য জীবন যাপন করে। তাঁরা আল্লাহ এবং তাঁর রহমতের ব্যাপারে আশাবাদী। তাঁরা তাঁদের দুঃখ-কষ্টগুলোকে সৌভাগ্যের সোপান বলে মনে করে।

আরও খবর

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা

তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় কোরআন আওয়ার: সব বয়সী মুসলিমকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ

ইসলামের মতো একটি মুক্তিদাতা দ্বীন আনন্দময় ও আশাবাদী মনের ব্যাপারে উৎসাহিত করে। রাসূলে খোদা (সা.) এর পুরো জীবনটাই ছিল চমৎকার এইসব গুণে সমৃদ্ধ। ইসলাম স্বল্প-ধৈর্য, অলসতা, বিমর্ষতা, বিষন্নতাপূর্ণ মানুষ বিশেষ করে আশাহীন ব্যক্তিকে পছন্দ করে না। পক্ষান্তরে সক্রিয়, সচেষ্ট, আশাবাদী এবং হাসিখুশিময় লোকজনকে পছন্দ করে। ইসলাম সুন্দর এবং হাসিখুশি আচরণকে স্বাগত জানায় যাতে মুসলমানদের মাঝে আত্মিক প্রশান্তি বিরাজ করে। অপরদিকে বিষাদ-বিষন্নতা এবং হতাশার মতো বাজে বৈশিষ্ট্যগুলো তাদের মাঝ থেকে দূরে সরে যায়। সুন্দর আচার ব্যবহারের একটি প্রকাশ হলো রসিকতা বা কৌতুক প্রবণতা। তবে সেই রসিকতা বা কৌতুক করতে হবে অবশ্যই সীমারেখা মেনে। কোনোভাবেই অপরকে উত্যক্ত করা বা খোঁচা দেয়ার জন্যে কৌতুক করা যাবে না।

ইমাম সাদেক (আ.) এর একটি বর্ণনার উদ্ধৃতি দেয়া যায়। তিনি একবার ইউনূস শিবাণীকে জিজ্ঞেস করেছিলেন, ‘লোকজনের সাথে কী পরিমাণ কৌতুক মজা করো? ঐ লোক জবাবে বলেছিল, কম। ইমাম সাদেক (আ.) তখন তিরস্কারের সুরে বলেছিলেন, কেন লোকজনের সাথে হাসি-মজা করো না? হাসি-কৌতুক সুন্দর আচার-ব্যবহার আর সচ্চরিত্রের অংশ।‘ ইসলামের দৃষ্টিতে মুমিনদের একটি দায়িত্ব হলো দ্বীনী ভাইদেরকে আনন্দ দেয়া। হযরত আলী (আ.) বলেছেন, রাসূল (সা.) যখনই তাঁর কোনো সহচরকে বিষন্ন বা মনমরা অবস্থায় দেখতেন, তখনই কৌতুক মজা করে তাকে প্রফুল্ল করে তুলতেন এবং বলতেন, নামাযের পর সবচেয়ে উত্তম আমল হলো মুমিনদের অন্তরকে প্রফুল্ল করা। অবশ্য এমনভাবে হতে হবে যেন তাতে গুনাহের লেশমাত্র না থাকে।

অনেকেই মনে করেন যে হাস্য-রসিকতা ছাড়া জীবন একেবারেই অসহ্য, এটা এক ধরনের নিরাময় শক্তি। স্ট্রেস নিরাময়ে বা টেনশন দূর করার ক্ষেত্রে হাস্য-রসিকতার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মনোবিজ্ঞানিগণও মনে করেন। তাঁদের বক্তব্য হচ্ছে হাসি আনন্দ ব্যক্তির ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং জীবনমান উন্নয়ন আর সমস্যা হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অ্যালেন ক্লেইন ‘কৌতুকের নিরাময় শক্তি‘ নামক গ্রন্থে লিখেছেনঃ ‘হাসি-আনন্দ-রসিকতা বিষাদগ্রস্ততা, অবসাদ, টেনশন ইত্যাদি থেকে মানুষকে মুক্ত রেখে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে, আরো সাহায্য করে নিজের অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে। কেননা রসিকতা এমন একটি অস্ত্র যা মানসিক চাপ সৃষ্টির কারণগুলোকে অকার্যকর করে দেয় এবং পরিবেশের ওপর ব্যক্তির নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে দেয়।‘

হাস্য রসিকতা বা কৌতুক পরস্পরকে ঘনিষ্ঠ করে তোলে। এ কারণে পরিপূর্ণ জীবন বিধান ইসলামে কৌতুককে বিশেষ করে মুমিনদের জন্যে জরুরি একটি বিষয় বলে মনে করা হয়। অপরদিকে ইসলাম রসিকতার ব্যাপারে বাড়াবাড়ি করাকে ভীষণভাবে নিষেধ করেছে। ইসলাম কাজ, বিশ্রাম, ইবাদাত ইত্যাদির ব্যাপারে যেমন ভারসাম্য রক্ষায় বিশ্বাস করে তেমনি সর্বক্ষেত্রেই চরমপন্থাকে নিষিদ্ধ করে। ইমাম হাসান (আ.) কে ইমাম আলী (আ.) এক উপদেশ বাণীতে বলেছেন, হে সন্তান আমার! সে-ই ঈমানদার যে তার দিনরাতের সময়গুলোকে তিনটি ভাগে ভাগ করে নেয়। একটি অংশকে কাজে লাগায় আধ্যাত্মিকতার চর্চা এবং আল্লাহর দরবারে মুনাজাত করার মধ্য দিয়ে। অপর একটি অংশকে কাজে লাগায় পার্থিব জগতের প্রয়োজনীয়তা ও জীবন জীবিকার চাহিদা মেটাতে। আর তৃতীয় অংশটিকে নির্দিষ্ট করে বৈধ এবং হালাল বিনোদন উপভোগ করার জন্যে।

ইসলামের মনীষিগণ উৎফুল্ল হৃদয়ের হওয়া সত্ত্বেও চাতুর্যপূর্ণ রঙ্গ-রসিকতার মাঝে ডুবে গিয়ে নিজেদের ব্যক্তিত্বকে কখনোই বিসর্জন দেন নি। হাসি আনন্দ করার ক্ষেত্রে কখনোই তাঁরা ভারসাম্য রেখা অতিক্রম করে হারাম বা গুণাহের কাজের দিকে অগ্রসর হন নি। রাসূল কিন্তু কখনোই নিজে রসিকতাপূর্ণ কথাবার্তা শুরু করতেন না, তবে তিনি তাঁর সঙ্গী সাথীদের জন্যে হাসি-আনন্দের পটভূমি তৈরিতে সহযোগিতা করতেন। সাহাবিগণও রাসূলে আকরাম (সা.) এর অনুসরণে অপছন্দনীয় রসিকতা পরিহার করে চলতেন। কিন্তু পছন্দনীয় মজা-কৌতুক প্রত্যাখ্যান করতেন না। উদাহরণস্বরূপ বলা যায়,

এক যাযাবর আরব রাসূলে খোদার কাছে আসতেন এবং নবীজীকে উপহার উপঢৌকন দিতেন। কিছুক্ষণ যাবার পর যাযাবর আরব লোকটি বলত, ‘এবার উপহার উপঢৌকনের টাকাটা দিন‘। তখন রাসূলে খোদা (সা.) নিজেও হাসতেন। ঐ ঘটনার পর রাসূলে খোদা (সা) যখনই বিষন্নতা বোধ করতেন তখনই বলতেন, ঐ যাযাবর আরব লোকটি কোথায়?ও আসতো যদি…।‘

অপর এক বর্ণনায় এসেছে, একবার আব্দুল মোত্তালেবের মেয়ে রাসূলে খোদার বৃদ্ধা ফুফু সফিইয়্যাহ্ নবীজীর কাছে এলেন। রাসূলকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমার জন্যে একটু দোয়া করো যেন বেহেশ্‌তবাসী হতে পারি।‘ নবীজী একথা শুনে হাসতে হাসতে মজা করে বললেন, ‘বৃদ্ধ মহিলারা বেহেশতে যাবে না।‘ সফিইয়্যাহ্ ভীষণ বিষন্ন হয়ে পড়লেন এবং ফিরে গেলেন। নবীজী তখন মুচকি হেসে বললেন, সফিইয়্যাকে বলো বৃদ্ধ মহিলারা আগে তরুণী হবে তারপর বেহেশতে যাবে।
যাই হোক। এই ছিল রাসূলে খোদার কৌতুকের নমুনা। আমরা আমাদের মানসিক প্রশান্তির স্বার্থে অবশ্যই মজা করব,কৌতুক করব, কিন্তু কখনোই অপরকে ঘায়েল করার জন্যে নয়। তা করা হলে সীমালঙ্ঘন করা হবে। আর সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমরা যেন কেউ আল্লাহর অপছন্দনীয় বলে গণ্য না হই-সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সূত্র: পার্সটুডে

Previous Post

আল্লাহর মহিমা ও একত্বের ঘোষণা কুরআনে প্রকাশিত

Next Post

হযরত আলী (আ)’র অলৌকিক জ্ঞান ও ক্ষমতার কিছু ঘটনা

এ জাতীয়আরও খবর

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা
আন্তর্জাতিক

October 27, 2026
তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ
আন্তর্জাতিক

তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

October 27, 2026
মালয়েশিয়ায় কোরআন আওয়ার: সব বয়সী মুসলিমকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কোরআন আওয়ার: সব বয়সী মুসলিমকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ

October 26, 2026
বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে কেন ফুঁসে উঠেছে তরুণেরা
আন্তর্জাতিক

বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে কেন ফুঁসে উঠেছে তরুণেরা

October 26, 2026
ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি
আন্তর্জাতিক

ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি

October 26, 2026
কসোভোতে কোরআন শিক্ষার্থীদের সংবর্ধনা
আন্তর্জাতিক

কসোভোতে কোরআন শিক্ষার্থীদের সংবর্ধনা

October 25, 2026
Next Post
হযরত আলী (আ)’র অলৌকিক জ্ঞান ও ক্ষমতার কিছু ঘটনা

হযরত আলী (আ)'র অলৌকিক জ্ঞান ও ক্ষমতার কিছু ঘটনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • July 2025
  • February 2025

Recent News

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা

ইরান হয়ে উঠবে বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি-গবেষণার প্রধান কেন্দ্র : সর্বোচ্চ নেতা

October 27, 2026
তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

তেহরানে ইরান-পাকিস্তান-সৌদি-তুরস্ক বৈঠক: আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্যোগ

October 27, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 Muslimbd - Muslim News Theme by MuslimBD.

No Result
View All Result

© 2025 Muslimbd - Muslim News Theme by MuslimBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In