ইরানের বিভিন্ন মসজিদ ও পবিত্র স্থানে শনিবার সকালে পবিত্র হিজরি রজব মাস উপলক্ষে ইতিকাফ শুরু হয়েছে। এই ইতিকাফ কর্মসূচি সোমবার সন্ধ্যা পর্যন্ত চলবে।
মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.) এর মাজারেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ নারী ও পুরুষ ইতিকাফে অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এই ইবাদতের সময় ইতিকাফকারীরা নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে আত্মশুদ্ধি ও আত্মসংযমে সময় কাটাচ্ছেন।

ইতিকাফ মুসলমানদের আত্মিক পরিশুদ্ধি, আল্লাহর নৈকট্য অর্জন এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনে নৈতিকতা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়। ইকনা



























