ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, সমুদ্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবহরের শক্তিশালী উপস্থিতি কেবল একটি সামরিক উপস্থিতি নয় বরং সামরিক কর্তৃত্ব, নৌ কূটনীতি, বৈজ্ঞানিক শক্তি এবং প্রযুক্তিগত দিকের অস্তিত্বের প্রমাণ, মানবিক নীতি এবং বিশ্বের কাছে ইসলামী সংস্কৃতির বার্তা।
ইরানের জাতীয় ঐক্য, সংহতি ও কর্তৃত্বের ওপর বিশ্বাস এবং আশার ওপর জোর দিয়ে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি শনিবার বলেন, শত্রুদের ষড়যন্ত্র এবং কৌশল থেকে আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানকে যে বিষয়গুলো রক্ষা করেছে তা হল ধর্মীয় বিশ্বাস, সামাজিক বন্ধন এবং প্রতিরোধ ক্ষমতার গভীর বন্ধন। বিশেষ করে বিস্তৃত সমুদ্রব্যাপী।
পার্সটুডে লিখেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদীদের যে শত্রুতা সেটি ইরানের সাথে নয় বরং ইসলাম ও ইসলামী অভিভাবকত্বের নীতির সাথে। তিনি আরও বলেন, শক্রদের কৌশল হচ্ছে বিভক্তি এবং বিভেদ সৃষ্টি করা। তাদের উদ্দেশ্য, ইসলামী উম্মাহর ঐক্যকে দুর্বল করা; কিন্তু ইসলামের ১,৫০০ বছরের ইতিহাস ও অভিজ্ঞতা প্রমাণ করেছে তাদের সেই অপকৌশলগুলো ব্যর্থ। কুরআন এবং আশুরা বিপ্লবের সংস্কৃতির ওপর নির্ভর করে মুসলিম উম্মাহ আগের চেয়েও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
আন্তর্জাতিক জলসীমায় ইরানি নৌবাহিনীর সাম্প্রতিক অভিযানের ব্যাখ্যা দিতে গিয়ে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, মহাসাগরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবহরের শক্তিশালী উপস্থিতি কেবল সামরিক উপস্থিতি নয় বরং সামরিক কর্তৃত্ব, নৌ কূটনীতি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি, মানবিক নীতি এবং বিশ্বের কাছে ইসলামের সাংস্কৃতিক বার্তা।



























