ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসনের জবাবে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
পার্সটুডের প্রতিবেদনে ইরনার বরাতে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, দেশটির সশস্ত্র বাহিনী চারটি সামরিক অভিযানের মাধ্যমে রিয়াদে অবস্থিত কিং খালিদ বিমানবন্দরসহ সৌদি আরবের আরও তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি বাহিনীর বর্বর আগ্রাসনের জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চারটি অভিযানে কিং খালিদ বিমানবন্দর ছাড়াও দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর, শাকদাম গ্যাস কমপ্লেক্স এবং সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত আরামকোর তানাজিব তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।পার্সটুডে




























