যাত্রা শুরু করল ইসলামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘দি মুসলিম ওয়ার্ড’। মুসলমানদের ঐশী ধর্মগ্রন্থ আল-কুরআন ও ইসলামের মৌলিক দিকনির্দেশনা সঠিক ও সুস্পষ্টভাবে উপস্থাপনের পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে তুলে ধরাই এ সংবাদমাধ্যমের অন্যতম প্রধান লক্ষ্য।
‘দি মুসলিম ওয়ার্ড’ বিশ্বাস করে সত্য, ন্যায় ও সৌন্দর্যের পক্ষে অবস্থান নেওয়ায়। বিশেষ করে বিশ্ব মানবতার কল্যাণে দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ সাংবাদিকতা প্রতিষ্ঠা করাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। ধর্মীয় মূল্যবোধ, সমসাময়িক ঘটনা, আন্তর্জাতিক মুসলিম বিশ্বের খবর, বিশ্লেষণধর্মী লেখা ও মতামতের মাধ্যমে পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে কাজ করবে এই সংবাদমাধ্যম।
নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ পেতে পাঠকদের চোখ রাখতে অনুরোধ করা হচ্ছে
👉 https://themuslimbd.com/
এই অনলাইন নিউজ পোর্টালে।
সংবাদমাধ্যমটির এই নতুন যাত্রা যেন সহজ, সুন্দর ও কল্যাণকর হয়—সেজন্য দেশ-বিদেশের সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করেছে ‘দি মুসলিম ওয়ার্ড’-এর কর্তৃপক্ষ।



























