দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী বলেছেন, ইসলামভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম দি মুসলিম ওয়ার্ল্ড বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মুসলিম উম্মাহর চিন্তা-চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক বিশ্বপরিস্থিতি তুলে ধরা এবং ইসলামের সঠিক বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই প্রয়াস প্রশংসনীয়। আমি আশা করি, এই গণমাধ্যম ইসলামবিদ্বেষী অপপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সত্যের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মহৎ উদ্যোগের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
ঢাকাস্থ মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ বলেছেন, ইসলামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম দি মুসলিম ওয়ার্ল্ড–এর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন প্রশংসার দাবিদার। তিনি বলেন, এই গণমাধ্যম শাশ্বত কালজয়ী মহাগ্রন্থ আল-কুরআন ও সুন্নাহসহ ইসলামের মৌলিক বিষয়াদি এবং ইসলামের নিদর্শনাবলী মানুষের কাছে খুব সহজে ও দ্রুত পৌঁছে দিতে সক্ষম হবে।
ড. নজরুল ইসলাম আল মারুফ আরও বলেন, এই অনলাইন সংবাদমাধ্যম ইসলামের সৌন্দর্য ও ধর্মীয় মূল্যবোধ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি সমসাময়িক গুরুত্বপূর্ণ খবরাখবর প্রকাশের মাধ্যমে মুসলিম উম্মাহর প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপনের প্রয়াস পাবে।
তিনি দি মুসলিম ওয়ার্ল্ড–এর সার্বিক সফলতা ও ব্যাপক প্রচার কামনা করে সারা জাহানের মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রত্যাশা করেন। একই সঙ্গে এই মহতি উদ্যোগকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান।
ইন্সটিটিউট অব হিউম্যান সাইন্স রিসার্স এর গবেষক ও ইসলামী চিন্তাবিদ ড. এম আব্দুল কুদ্দুস বাদশা বলেন,বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ইসলামভিত্তিক একটি নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন অনলাইন সংবাদ মাধ্যম সময়ের দাবি। দি মুসলিম ওয়ার্ল্ড সেই শূন্যতা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মুসলিম উম্মাহর আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট ও সংগ্রামের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার মাধ্যমে এটি উম্মাহর ঐক্য, সংহতি ও আত্মপরিচয় সুদৃঢ় করবে। আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং এর উত্তরোত্তর অগ্রগতি কামনা করি।



























